1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

ফেরদৌসের নেতৃত্বে ১৪ দলের সম্মিলিত প্রচেষ্টায়, ‘রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

ফেরদৌসের নেতৃত্বে ১৪ দলের সম্মিলিত প্রচেষ্টায়, ‘রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা’

 

রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক গোলটেবিল বৈঠক। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে ১৪টি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল একই মঞ্চে সমবেত হয়ে “রাষ্ট্র মেরামতে আমাদের ভাবনা” শীর্ষক আলোচনায় অংশ নেয়। এই অনুষ্ঠান রাজনৈতিক অঙ্গনে সমঝোতা ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রাষ্ট্রের বর্তমান চ্যালেঞ্জ ও তার সমাধানে নিজেদের মতামত উপস্থাপন করেন। বৈঠকের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। আজকের এই সম্মিলিত প্রচেষ্টা একটি শক্তিশালী, সুস্থ বাংলাদেশ গঠনের দিকে প্রথম পদক্ষেপ।”

বৈঠকে ইসলামী, জাতীয়তাবাদী, বাম- ডান চিন্তাধারার প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের স্থানীয় শাখাসহ বিভিন্ন ছোট ও বড় রাজনৈতিক সংগঠন। উপস্থিত নেতারা স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেন এবং সুষ্ঠু নির্বাচন, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জের এই গোলটেবিল বৈঠক শুধু স্থানীয় পর্যায়ে নয়, জেলা পর্যায়ে জাতীয় ভাবেও এক নতুন দিগন্তের সূচনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতপার্থক্য সত্ত্বেও সাধারণ লক্ষ্যে একত্রিত হওয়ার এই প্রচেষ্টা বাংলাদেশের রাজনীতিতে সুস্থ সংলাপের সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করবে।

মাওলানা ফেরদাউসুর রহমান বৈঠকের শেষে সাংবাদিকদের বলেন, “আমরা চাই না রাজনীতি বিভেদের হাতিয়ার হোক। আজকের এই আলোচনা প্রমাণ করে, ঐক্যবদ্ধভাবে চিন্তা করলে দেশের জন্য কল্যাণকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব।”

এই উদ্যোগের সাফল্য দেখে অনেকেই আশাবাদী, ভবিষ্যতে অন্যান্য জেলাতেও এমন বহুমুখী রাজনৈতিক সংলাপের আয়োজন হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও প্রাণবন্ত করবে।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নারায়নগঞ্জ জেলা, হাফেজ নাসির আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক মহানগর,জামায়াতে ইসলামী, মুফতি মাসুম বিল্লাহ,সভাপতি, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর, মাওলানা ইমদাদুল্লাহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাঘাত মজলিস, নারায়ণগঞ্জ জেলা, মাওলানা মীর আহমাদুল্লাহ ফুয়াদ, সহ সভাপতি, বাংলাদেশ খেলাফাত মজলিস, নারায়ণগঞ্জ মহানগর, মুফতী হারুনুর রশিদ সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর, মোঃ আব্দুল্লাহ আল আমিন প্রধান সমন্বয়কারী, জাতির নাগরিক পার্টি, নারায়ণগঞ্জ জেলা, মুফতী এহতেশামুল হক কাসেমী,মুফতী আনিস আনসারী, ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, তরিকুল সুজন সমন্বয়ক, গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা, আবুবকর দুলাল ফরায়েজী আন্দোলন,মাওলানা মাসরুর আহমাদ,সভাপতি জমিয়তে উলামাতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost