1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

 

সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে এবং করদাতাদের জন্য কর প্রদান প্রক্রিয়া সহজতর করতে নারায়ণগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে শুরু হয়েছে স্পটে কর নির্ধারণ কার্যক্রম। বুধবার (২৩ এপ্রিল) পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. সাইফুর রহমান রাসেল।

এই কার্যক্রম ২৩ ও ২৪ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্কেল-১৪ অফিসার ও সহকারী কর কমিশনার রাকেশ ঘোষ, কর পরিদর্শক আল-শাহরিয়ার হোসেন ও আলামিন সরদার।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম দিনেই কর রিটার্ন দাখিল করেছেন ৫৫ জন করদাতা, যার মাধ্যমে আদায় হয়েছে মোট ২,৬৫,০০০ টাকা। এছাড়া নতুন করে ২০ জন করদাতা টিআইএন গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকঁন, সমিতির সদস্যবৃন্দ এবং পাগলা বাজার এলাকার ব্যবসায়ীরা।

আয়োজকরা জানান, ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ভবিষ্যতেও এধরনের উদ্যোগ চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost