1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

 

সিদ্ধিরগঞ্জ থানার এসআই(নিঃ)/মোঃ জাকিরুল ইসলাম সঙ্গীয় অফিসার -ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটিরত অবস্থায় সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবস্থানকালে ২২/০৪/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পায় যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি উত্তরপাড়া সাকিনস্থ বসুমার্কেট চিশতিয়া বেকারী সংলগ্ন জনৈক হাজী মোঃ খলিলুর রহমানের ভূঁইয়া বাড়ী নামীয় ৩য় তলা বিশিষ্ট বিল্ডিং এর ৩য় তলার পূর্বপাশে রিফাত হোসেনের ভাড়াকৃত বাসায় কতিপয় ব্যক্তিরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে অনুমতি সাপেক্ষে দিবাগত রাত ০১.০৫ ঘটিকায় বর্ণিতস্থানে পৌঁছিয়ে বাসার ভিতরে প্রবেশ করে দেখেন যে, রিফাত হোসেন (১৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর উদ্দেশ্যে ছোটাছুটি করছে। রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে এলোমেলো তথ্যাদি প্রদান করার একপর্যায়ে অকপটে স্বীকার করে যে, তাদের ব্যবহৃত টয়লেটের ফলস ছাদের ভিতরে ও তার শয়ন কক্ষে খাটের পিছনে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর ধৃত আসামি ১। রিফাত হোসেন (১৯), পিতাঃ মোঃ সুমন হোসেন, মাতাঃ রুনা, স্থায়ী ঠিকানাঃ সাং- ছৈলা, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানাঃ সাং- মিজমিজি উত্তরপাড়া (হাজী খলিলুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া), থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ এর হেফাজত হতে সর্বমোট ১৬ (ষোল) কেজি গাঁজা, মূল্য অনুমান- (১৬×২০,০০০)= ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা জব্দ করা হয়। যা (১) একটি পাটের বস্তার মধ্যে রক্ষিত নীল পলিথিনের মধ্যে হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো দুই পুটলায় (৪+২)=৬ কেজি, (২) একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত নীল পলিথিনের মধ্যে হলুদ কস্টেপ দ্বারা মোড়ানো তিন পুটলায় (৪+৪+২)=১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আসামি রিফাত হোসেন (১৯) কে আরও জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামি ২। মোঃ সুমন (৩৯), পিতাঃ আবদুল মালেক, মাতাঃ নুর নাহার বেগম, স্থায়ী ঠিকানাঃ সাং- ছৈলা, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল, বর্তমান ঠিকানাঃ সাং- মিজমিজি উত্তরপাড়া, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ সম্পর্কে তার পিতা ও পেশায় একজন মাদক ব্যবসায়ী। পলাতক আসামী মোঃ সুমন (৩৯) দেশের বিভিন্নস্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক তাদের ভাড়াকৃত বাসায় সংরক্ষণ পূর্বক আসামীদ্বয় পরস্পর যোগসাজস ও সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্নস্থানে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রয় করে থাকে। ধৃত আসামি রিফাত হোসেন (১৯) অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ও পলাতক আসামি মোঃ সুমন (৩৯) একই কাজের যোগানদাতা, তথা সরবরাহ এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে সহযোগিতা করে আসামীদ্বয় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারার অপরাধ করেছে । উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে পলাতক আসামি মোঃ সুমন (৩৯) এর নামে ডিএমপি’র দারুস সালাম এবং নিউমার্কেট থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost