
অদ্য ২০ মার্চ/২০২৫খ্রি: ফেনী পুলিশ লাইন্স ড্রিল শেডে ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত কল্যান সভা সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার সোনাগাজী সার্কেল তসলিম হুসাইন।
এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফেনী নোবেল চাকমা ও পুলিশ পরিদর্শক (সঃ) আরআই পুলিশ লাইন্স, ফেনী মোঃ বদিউজ্জামান এর বদলী জনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন এবং উত্তম কাজের পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোঃ ওয়ালী উল্লাহ, পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসার নাহিল জাহান ও সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ী, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্সবৃন্দ।
Leave a Reply