1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই:এসপি মোঃ মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও ক্যাশলেস লেনদেন জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০০ ঘটিকায় পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: সোহেল রানা; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা; কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি এবং প্রশিক্ষণার্থী ট্রাফিক পুলিশ সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ট্রাফিক পুলিশ সদস্যদের POS মেশিন ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায়, Bangla QR কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনার বিষয়ে হাতে-কলমে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই। POS মেশিন ও Bangla QR চালু হলে মামলার রসিদ তাৎক্ষণিকভাবে প্রদান, নগদ লেনদেনের ঝামেলা দূর এবং দুর্নীতির সুযোগ বন্ধ হবে। নাগরিকরাও সহজে মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট পুলিশিংয়ের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে জেলার গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে POS মেশিন ও Bangla QR সেবা চালু করা হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost