1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন এলাকার বিভিন্ন ডাইং কারখানায় পরিবেশ দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ তারিখ নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও এস এম ফয়েজ উদ্দিনের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর ও র‍্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে জসীমউদ্দীন নিট অ্যান্ড ডাইং কোম্পানিকে ১ লাখ টাকা এবং এস আর নিট ডাইংকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর জানান, ইটিপি ছাড়াই তরল বর্জ্য নিষ্কাশন এবং বায়ুদূষণ সৃষ্টির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে পরিবেশগত ছাড়পত্র নবায়ন ও ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, শিল্প কারখানার কারণে নদী ও বায়ু দূষণ রোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ আইন অমান্যকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডাইং কারখানার রঙিন বর্জ্যে খাল-বিল ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা নিলে পরিবেশ দূষণ কমে আসবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost