1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়া পুলিশ লাইন্স-এ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

আজ ১৩ এপ্রিল ২০২৬খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভাপতি কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন কল্যাণ সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এসময় পুলিশ সুপার মার্চ/২৬ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ তিনটি ক্যাটাগরিতে-১) শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ সার্জেন্ট/টিএসআই, শ্রেষ্ঠ এএসআই, ২) সেরা ওয়ারেন্ট তামিলকারী অফিসার, ৩) চৌকস কনস্টেবলসহ সর্বমোট ১৬(ষোল) জনকে পুরস্কার প্রদান করেন।কল্যাণসভার শেষাংশে কুষ্টিয়া জেলা থেকে সদ্য অবসরে যাওয়া এক জন পুলিশ সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
কল্যাণসভা শেষে দুপুর ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

এসময় আরও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপারদ্বয়, সকল থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost