1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

খাল খননের উদ্বোধনে নারায়ণগঞ্জের জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে  কাজ করে যাচ্ছে: অধ্যাপক মামুন মাহমুদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯০ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন করে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, চলতি মাসের শুরুতে এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জলাবদ্ধ খালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনের পরপরই জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ থেকে তাৎক্ষণিক জলাবদ্ধতা নিরসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন খাল খননের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্ষা মৌসুমে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় থাকেন। সেই দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে খালটি পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আজ আমরা সেই কার্যক্রমের উদ্বোধন করলাম।”

তিনি আশা প্রকাশ করে বলেন, খাল সংস্কারের কাজ শেষ হলে আগামী বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যা অনেকটাই দূর হবে এবং এ খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই তাঁর নির্দেশনা অনুযায়ী মানুষের সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।”

তিনি জানান, যেখানে জনদুর্ভোগ বেশি, সেখানেই দ্রুত ছুটে যাচ্ছেন তারা। স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা ও বসবাস করতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জেলা পরিষদ থেকে এখনো সেরকম কোনো বড় প্রকল্প আমরা পাইনি। ফতুল্লার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বড় প্রকল্প না থাকলেও আমরা ক্ষুদ্র সামর্থ্যে ছোট ছোট উদ্যোগ নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “মানুষকে বছরের পর বছর পানিতে রেখে বড় পরিকল্পনার অপেক্ষা করার পক্ষে আমরা নই। আমাদের লক্ষ্য তাৎক্ষণিকভাবে যতটুকু সম্ভব কাজ করে মানুষের পাশে দাঁড়ানো এবং জেলা পরিষদকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়া।”

গণসংযোগে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ,নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও অন্যান্য নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost