1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে আনুষ্ঠানিকভাবে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। পরে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ একে একে পুষ্পর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে শহরের চাষাড়ায় অবস্থিত বিজয় স্তম্ভে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন, জেলা পরিষদ, এলজিডি, গণপূর্ত, শিক্ষা অধিদপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।এই সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost