
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতির ইতিহাসে এক অনন্য গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি আমাদের স্বাধীনতার চেতনা, ত্যাগ ও বীরত্বগাথার স্মারক। গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদ, সাহসী বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং স্বাধীনতার জন্য সংগ্রামী বীর বাঙালিদের, যাদের অসামান্য ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।তাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদ্যাপন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।সেই উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের সকল গৃহীত কর্মসূচি সাফল্যমন্ডিত করতে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছেন।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক গৃহীত কর্মসূচি হলো-২৬-০৩-২০২৬ তারিখ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ অনুযায়ী’ সঠিক মাপ ও রম্ভের জাতীয় পতাকা উত্তোলন।
নারায়ণগঞ্জ চাষাড়াস্থ বিজয়স্তম্ভ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণ চাষাড়া বিজয়স্তম্ভে। সকাল ৮টায়
নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন এবং
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। সকাল ১১টায়
নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান।
জেলা ও উপজেলার সকল সিনেমা হলসমূহে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যত্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন।
সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা। ঘ) জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকেটে প্রদর্শনীর ব্যবস্থা করা।
সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি অনুযায়ী স্থানীয় সকল সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে প্রীতিভোজের আয়োজন।
শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ।
রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।
সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।
প্রীতি ফুটবল প্রতিযোগিতা (জেলা প্রশাসন বনাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) ।নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে প্রীতি T-20 ক্রিকেট খেলা (জেলা প্রশাসন বনাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন)
Leave a Reply