1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার। ইতোমধ্যে ১৪টি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মসলিন বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্য পুনরুদ্ধারে গবেষণা চালাতে সরকার বিদেশ পর্যন্ত অনুসন্ধান করেছে। বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা মাধ্যমে এর প্রকৃত বৈশিষ্ট্য নির্ধারণ করেছেন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকার হিসেবে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মসলিন গবেষণা কার্যক্রম, বাজার সম্প্রসারণ, বীজের বৈচিত্র্য ও উন্নত জাত উদ্ভাবনের কাজ এই প্রকল্পকে কেন্দ্র করেই এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost