1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

এখন আমাদের নারায়ণগঞ্জ নিয়ে সকলের একসাথে কাজ করার সময়: জেলা প্রশাসক  মোঃরায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

এখন আমাদের নারায়ণগঞ্জ নিয়ে সকলের একসাথে কাজ করার সময়: জেলা প্রশাসক  মোঃরায়হান কবির

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো আমরা সবাই অংশগ্রহণ করেছি স্বতঃস্ফুর্তভাবে। আমরা যে আলোচনা গুলো শুনেছি এখানে সুন্দর সুন্দর পরামর্শ আসছে এবং কি কি করতে হবে সেটাও আমরা আসলে জানি। এখন আমাদেও নারায়ণগঞ্জ নিয়ে কাজ করার সময়।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির ঊক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা হয়তো যেমনটা আমাদের নাসিক প্রশাসক মহোদয় বলেছেন যানচলাচলের যে বিষয়গুলো আছে ঈদের পরে আলাদা কওে একটি সভা করা হবে। আমরা চাই যে সবাই যারা স্টেফ হোল্ডার আছেন সবার সাথে কথা বলে আমাদের সম্মানিত সংসদ সদস্য যারা আছেন তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো একটি স্থায়ী সমাধান চাই। তবে আমরা রমজানের ৩০ দিন ধওে ম্যাজিস্ট্রেট অভিযান করছে।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ঈদের সময় যে নিরাপত্তার বিষয়গুলো আসছে, বিশেষ কওে ঈদের ছুটিতে সবাই চলে যায়। ওই সময় হয়তো মানুষজন বাড়ি ঘরের অনেক ফাঁকা থাকে। এবিষয়গুলো যেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ রাখে। এবং আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে ঈদ যাত্রায় রাস্তা-ঘাটের যে বিষয়গুলো আছে অথবা অন্যান্য যে সমস্যার বিষয়গুলো আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন আমরা সে বিষয়গুলো চেষ্টা করব যেন সঠিকভাবে হয়।
জ¦ালানি তেল প্রসঙ্গে ডিসি বলেন, সাম্প্রতি সময়ে একটি বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করব যে, আমাদের এই জ্বালানি তেলের যে সংকটের কথা বলা হচ্ছে সেটির সমাধান হয়ে যাবে। আমার মনে হয় যে এবিষয় নিয়ে ভালোভাবে পজিটিভ হচ্ছে এবং আমাদেও আটটি জাহাজ ইতিমধ্যে বন্দরে এসে গেছে আরও হয়তো কয়েকটা অচিরে আসবে। আমাদের একটু হয়তো ঘাটতি থাকতে পারে কিন্তু আসলে সেভাবে কোন চাপ নেই। তারপরও আমরা জানি যে সরকার যেহেতু রোটেশন কজওে দিয়েছে। এরপরেও আমাদের জ্বালানি তেলের সাশ্রয়ের কথাটা বারবারই বলা হচ্ছে। আমরা সকলকে এবিষয়ে সতর্ক থাকার আহ্বান করছি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost