1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পবিত্র ঈদুল ফিতর নির্বিগ্নে উদযাপন উপলক্ষে আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও পবিত্র ঈদুল ফিতর নির্বিগ্নে উদযাপন উপলক্ষে আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আজ ০৮-০৩-২৬ ইং সকাল ১১.১৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ,নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ,নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান , অধিনায়ক র‍্যাব ১১ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাফি বিন কবির,এনএসআই কর্মকর্তা দাদন মুন্সি ,জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, পিপি আবুল কালাম আজাদ জাকির,নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড,আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন,কেন্দ্রীয় সদস্য এনসিপি জাবেদ আলম, , ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফুলেল শুভেচ্ছা জানান। শুরুতে সকল সংসদ সদস্যগন শুভেচ্ছা বক্তব্য রাখেন।

উক্ত আইন-শৃঙ্খলা সভায় চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন,সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাসকতা প্রতিরোধ, মাদকদ্রব্য প্রাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাধক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া হবে না।
বক্তারা অবৈধ অস্র উদ্ধার, মাদক,ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদ ও ফ্যাসিষ্টের দালালদের গ্রেফতার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেট, রাস্তাঘাট ও ঈদযাত্রা সঠিক ভাবে সম্পুর্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইনশৃঙ্খলা সভায়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost