1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখা কর্তৃক উদ্ধারকৃত ৭৪টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত করে সর্বমোট ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করে। আজ ০৪/০৩/২০২৬ খ্রিঃ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোনের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৮,০৪,৪১১ (আঠারো লক্ষ চার হাজার চারশত এগারো) টাকা।

উল্লেখ্য যে, উদ্ধারকৃত মোবাইল ফোন গুলোর মধ্যে একটি Galaxy S24 Ultra মডেলের মোবাইল ভারতের রাজস্থান প্রদেশের একজন ভারতীয় নাগরিকের। মোবাইলটি ভারতের রাজস্থান থেকে হারানোর পরে মোবাইল ফোনের প্রকৃত মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে সাম্মানিত পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলার আইসিটি শাখা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। ইতোমধ্যেই উক্ত মোবাইল ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost