
সড়ক দখল ও যানজট সৃষ্টি করে জনগণের ভোগান্তি করা যাবে না – এ্যাডভোকেট টিপু।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড,আবু আল ইউসুফ খাঁন টিপু বলেছেন, নারায়ণগঞ্জ ৫ আসনের জনগণ ও প্রবাসী ভাই বোনেরা আপনারা দেখতেছেন যে, নারায়ণগঞ্জ জেলা শহরে যানজট একটি বিশাল আকার ধারণ করেছে। যানজোটের জন্য মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না।সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারছে না। যানজটের কারণে শহরবাসী চরম ভোগান্তিতে আছে।
শনিবার (২৮শে ফেব্রুয়ারী) বিকেলে নগরীর মিশনপাড়া, চাষাড়া,ও বিবিরোডে নগরবাসীকে যানজট মুক্ত শহর উপহার দিতে রাস্তায় অবৈধ ভাবে দোকান পাঠ বসিয়ে দখল করে যারা ব্যাবস করছে তাদেরকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রাজনিতিবিদরা সম্মিলিত ভাবে যানজট মুক্ত
করতে উচ্ছেদ অভিযান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি শহরবাসী কে শহরের হোটেল রেস্তোরাঁয় খোলামেলা ও বাসী খাবার পরিহার করার আহ্বান জানিয়ে বলেন এর ফলে সাধারণ মানুষ বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনারা সচেতন হউন এবং অপরকে সতর্ক করুন। আপনারা দেখেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দেশের ২০ কোটি মানুষের মূখে হাসি ফোটাতে এবং শহর কে যানজট ও দখল মুক্ত রাখতে চেষ্টা করছেন। তাই আমরাও সম্মিলিত ভাবে জনগণের ভোগান্তি দূর করার জন্য জনগণ এর পাশে থেকে সেবা করে যাচ্ছি। আমরা ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এ অভিযান চাঁদ রাত পর্যন্ত্য চালিয়ে যাবো নগরবাসীকে সুন্দর একটা শহর উপহার দিয়ে তাদের চলাচল নির্ভিগ্ন করতে। তিনি বলেন শুধু উচ্ছেদ করলেই চলবেনা জনগণ কে সচেতন হতে হবে। যত্রতত্র গাড়ি থামিয়ে রাখা যাবে না, রাস্তা দখল করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না, পাশাপাশি যারা রাস্তায় খাবার বিক্রি করেন আপনারাও সচেতন হউন।
Leave a Reply