1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জে প্রতিবারের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে ও পহেলা বৈশাখ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকলের উপস্থিতিতে পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “চাষাঢ়া বিজয় স্তম্ভ থেকে আমরা একজোট হয়ে একটি কালারফুল বৈশাখ শোভাযাত্রা শুরু করবো। এই পদযাত্রাটি জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হবে। এবং শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এখানে পহেলা বৈশাখের গানসহ বিভিন্ন বৈশাখী গান পরিবেশন করা হবে।”

বৈশাখী মেলা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “এরপর আমরা মেলায় যাবো। সেখানে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ আয়োজন থাকবে এবং সব শ্রেণির মানুষের অংশগ্রহণও থাকবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি নিজ নিজ উদ্যোগে আয়োজন করা হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজস্বভাবে দিবসটি উদযাপন করবে। আমরা ঐতিহ্যবাহী আয়োজনগুলোকে উৎসাহিত করবো “

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন,পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নারায়ণগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে, “সব কর্মসূচি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্ববোধ ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে যাবে বলে জানান। প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন। এবং সন্ধ্যা ৬টার মধ্যে সব আয়োজন শেষ করতে হবে। এরপর কোনো অনুষ্ঠান রাখা যাবে না।”

রায়হান কবির বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে বৈশাখ উদযাপন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ সকলকে শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সিফাত উদ্দিন, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্টার কানিজ ফারজানা শান্তা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মাহানগর জামায়াতে সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost