1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

অপপ্রচারের বিরুদ্ধে ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতিবাদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

সোনারগাঁও উপজেলার এক ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ মনির হোসেন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে জানান, তিনি একজন সাধারণ ও অল্প আয়ের মানুষ। জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন ধরে সততার সাথে ছোট ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি “সোনারগাঁও অপরাধ চক্র” নামের একটি ফেইক ফেসবুক আইডিসহ বিভিন্ন ভুয়া আইডি থেকে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা তার ব্যক্তি জীবন ও পরিবারের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।
মনির হোসেন বলেন, “আমি যদি কোনো অন্যায় বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকি, তাহলে দেশে প্রচলিত আইন রয়েছে। আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আস্থাশীল। কিন্তু এভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, এ ধরনের অপপ্রচারের কারণে তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, স্থানীয় সচেতন মহল এ ধরনের অপপ্রচার বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost