
মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোট ১১টি মসজিদের খতিব ও ইমাম এবং মোয়াজ্জিনদের মাঝে ঈদ হাদিয়া বন্টন করা হয়। ফরাজিকান্দি ইউনিয়নের বড়হলদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মনির হোসেন প্রধানের উদ্যোগে ইফতার মাহফিলে
বড়হলদিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল আয়োজন করেন এতে উপস্থিত ছিলেন হাফিজিয়া মাদ্রাসার জামে মসজিদ এর সভাপতি কামাল শিকদার, মাদ্রাসার সাধারণ সম্পাদক জামাল শিকদার, যুগ্ম আহবায়ক সোহেল সরকার, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো আবু সাইদ, সোহেল সরকার,শফিক মেম্বার, জিন্টু, শাহীন,আলী হোসাইন সরকার, মহসিন মাস্টার, কিবরিয়া, ইমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রনি শিকদার।
এলাকায় সাধারণ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
শিল্পপতি মনির হোসেন সামাজিক দায়বদ্ধতা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপর জোর দেন। তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অভাবী মানুষের মুখেও ঈদের হাসি ফুটবে। এছাড়া, সুবিধাবঞ্চিতদের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
Leave a Reply