1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

নারায়নগঞ্জ জেলার নবনির্বাচিত এমপি’সহ সর্বমহলে প্রশংসিত ডিসি মোঃরায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার পঠিত

নারায়নগঞ্জ জেলার নবনির্বাচিত এমপি’সহ সর্বমহলে প্রশংসিত ডিসি মোঃরায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়ায় নির্বাচনের পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়া সহ সড়ক ও মহাসড়কে শৃংখলা বজায় রাখায় নারায়ণগঞ্জবাসী ও নির্বাচিত প্রার্থী’সহ সকল মহলে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির প্রসংশিত হবার পাশাপাশি অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলায় কোন ধরনের সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য বিভিন্ন উপজেলায় বিশেষ আইন-শৃঙ্খলা সভা‌ করে এবং প্রত্যেক প্রার্থীকে সমান অধিকার দিয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন ডিসি মোঃ রায়হান কবির।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র নেতৃবৃন্দগন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই সাথে সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,শান্তি পূর্ণ পরিবেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সমাপ্ত করতে আমাদের পক্ষ থেকে যথাসাধ্য ভাবে চেষ্টা করেছি এবং আমরা আমাদের কর্তব্য পালনে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। তবে এর জন্য নারায়ণগঞ্জবাসীর সকলের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছি তেমনি গণমাধ্যম ব্যক্তিদের কাছ থেকেও পেয়েছি। তবে একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচন অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ ও সফল করতে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় নির্বাচনী প্রার্থী ও জনগণকে নিয়ে যে মতবিনিময় সভার আয়োজন করেছি ও আইনশৃঙ্খলা রক্ষায় মিটিং করেছি এ থেকে ভালো সাড়া পেয়েছি সেই সাথে পেয়েছি সকলের সহযোগিতা। আমি আশাবাদী এই নির্বাচনে জনতার ভোটে যাহারা নির্বাচীত হয়েছেন তাহারা যেনো জনপ্রতিনিধি হয়ে সব সময় জনগনের পাশে থেকে কল্যাণমূলক কাজ করবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের নিকট জনগণের এমনটাই আশা ও আকাঙ্খা।
জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উপলক্ষে ঘাট পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভিন্ন ঘাট এলাকা পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময়ে স্নান ঘাটগুলোতে পানি ও আলোর স্বল্পতা রোধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অধিক সংখ্যক সেবাক্যাম্প স্থাপন, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, ট্রাফিক ব্যবস্থা, স্নান ঘাটগুলোতে কচুরিপানা ও পানি সরবরাহ, চুরি ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য এবং সুষ্ঠভাবে উৎসব সম্পন্নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।কারণ স্থানে দেশ-বিদেশ থেকে হাজার মানুষ আসেন। তারা যেন শান্তিপূর্ণভাবে এই উৎসব করতে পারেন তার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রমজান মাসে সড়ক ও মহাসড়কের যানজট নিরসন, ফুটপাতে অবমুক্তকরণে চেষ্টা অব্যাহত রাখতে ভ্রাম্যমান আদালত চলমান রেখেছেন।
নাগরিক ভোগান্তি লাঘবে সরকারি দপ্তরসমূহে নাগরিক সেবা নিশ্চিত করতে জেলার সকল দপ্তর প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে।কোন প্রকার ভোগান্তি ছাড়াই নাগরিক সেবা পৌঁছে দিতে নাগরিকের কাছে।

নারায়ণগঞ্জ জেলাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা পালন করে আসছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃরায়হান কবির । পবিত্র মাহে রমজানের মাসে যাতে কোন ব্যবসায়ী খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা অব্যাহতভাবে রেখেছেন। এবং সুলভ মূল্যে জনসাধারণের কাছে খাদ্য দ্রব্য পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় বিভিন্ন স্পটে এবং ভ্রাম্যমান গাড়ির মাধ্যমে নাগরিকদের মাঝে সুলভ মূল্যে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন জেলা প্রশাসনের আয়োজনে।
এতিম ও অসহায়দের কল্যাণে ও বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন।সম্প্রতি এতিমদের সাথে একসাথে ইফতার করেছেন এবং ঈদ উপহার প্রদান করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে।প্রতিবন্ধী ও পঙ্গুদের হুইল চেয়ার প্রদান সহ বিভিন্ন ভাবে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সরকারি সেবা নাগরিক কল্যাণে খুব সহজেই পৌঁছে দিতে বিভিন্ন দপ্তর প্রধানদের নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন কোন প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। জনপ্রতিনিধিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান।এক কথায় এত অল্প সময়ের মাঝেই নারায়ণগঞ্জ জেলাবাসীর সর্ব মহলেই প্রশংসিত হয়েছেন এবং মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার সততা,নিষ্ঠা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধের কারণে। মোঃ রায়হান কবির এর মতো জেলা প্রশাসক পেয়ে নারায়ণগঞ্জবাসী নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করেছেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost