
ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও ডিজিটালাইজ করে বিরোধ কমানোর লক্ষ্যে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার অডিটোরিয়াম কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় ভূমি সেবার আধুনিকায়ন, তথ্যের সঠিক সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ভূমি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ এবং অটোমেটেড সিস্টেমের মাধ্যমে তা সমাধানের উপায়গুলো তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, ভূমি নিয়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি শতভাগ দূর করতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, দেশে বিদ্যমান অধিকাংশ বিরোধের মূল উৎস এই ভূমি। তাই ভূমি ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে এসব সামাজিক ও আইনি সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
Leave a Reply