
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা।
এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদ সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। প্রথমে ব্যক্তিগতভাবে ও পরবর্তীতে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী।
নতুন সরকারের শপথের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
Leave a Reply