1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ইসলামের শান্তির সুবাতাস সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই- জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

 

 

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (৩১শে মার্চ) সকাল ৮টায় ও ৯টায় নারায়ণগঞ্জ নগরীর জামতলা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের ১ম জামাতে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের জিহাদী।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মানুষের সুস্থতা, ও কল্ল্যান কামনায় দোয়া করা হয়।

এছাড়াও জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও প্রায় চার হাজার মসজিদে প্রায় আট হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ থাকবে না।

তিনি আরও বলেন, ইসলামের যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে, নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost