1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসে উচ্চমাত্রার শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে :ডিসি মো: রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”— এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রি. নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন এবং নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক।

এছাড়াও সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক। উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি, মানসিক স্বাস্থ্য ও শিশুদের স্বাভাবিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। হাইড্রোলিক হর্ন, নির্মাণকাজের বিকট শব্দ, সাউন্ডবক্সের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে আরো কঠোর হতে হবে।”
তিনি আরও বলেন, “আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করে সেখানে শব্দদূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। পরিবেশ অধিদপ্তর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”সুস্থ জীবনের জন্য শব্দদূষণ কমানো অপরিহার্য।”তিনি আরো বলেন,শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা,গাড়ি চালক-শ্রমিকদের প্রশিক্ষণ, স্কুল পর্যায়ে সচেতনতা ক্যাম্পেইন ও নীরব এলাকায় সাইনবোর্ড স্থাপনের কার্যক্রম আরো জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost