1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

এসএমই খাত বাঁচাতে চট্টগ্রামে ‘বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ’ স্থাপনের প্রস্তাব, ডিসি জাহিদুল ইসলাম এর আশ্বাস

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পঠিত

ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্পের কমপ্লায়েন্স সংকট কাটাতে চট্টগ্রামে ‘বিজিএমইএ গার্মেন্টস ভিলেজ’ স্থাপনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

গতকাল, ২৭ এপ্রিল ২০২৬ খ্রি. চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা-এর সাথে মতবিনিময় সভায় বিজিএমইএ নেতৃবৃন্দ প্রতিটি ভিলেজের জন্য ২-৩ একর করে জমি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান-এর নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকবৃন্দ এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্যাহ মানসুর ও এনামুল আজিজ চৌধুরী।

সেলিম রহমান বলেন, “এসএমই কারখানাগুলো বর্তমানে কমপ্লায়েন্স, অগ্নি-নিরাপত্তা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার চ্যালেঞ্জে রয়েছে। পরিকল্পিত গার্মেন্টস ভিলেজ গড়ে উঠলে আধুনিক সুবিধা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে, যা রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে। চট্টগ্রামে শিল্পখাতের অংশগ্রহণ পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, “ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে এককভাবে কমপ্লায়েন্স নিশ্চিত করা কঠিন। একটি সমন্বিত জোন গড়ে উঠলে তারা কম খরচে আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হবে এবং শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।”

পরিচালকবৃন্দ যৌথভাবে মত দেন, পরিকল্পিত জোনের মাধ্যমে বিজিএমইএ, ব্যাংক, কাস্টম-বন্ড ও অন্যান্য অংশীজনদের সমন্বয়ে একটি সমন্বিত সমাধান তৈরি করা সম্ভব। এতে আধুনিক অবকাঠামো, অটোমেশন ও প্রযুক্তিনির্ভর সুবিধা নিশ্চিত করে শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নেওয়া যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা প্রস্তাবটির গুরুত্ব তুলে ধরে বলেন, “এসএমই খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ধরনের কমপ্লায়েন্সভিত্তিক শিল্পাঞ্চল সময়োপযোগী উদ্যোগ।” তিনি বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় এবং বিজিএমইএ’র সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি বিশেষায়িত দল গঠনের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানিউল হাসান ও তামজিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost