1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনের আশা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ‘রামচন্দ্রী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।

উদ্বোধনকালে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “রামচন্দ্রী খালটি দীর্ঘদিন ধরে ভরাট ও দখল হয়ে পানি নিষ্কাশন বন্ধ ছিল। এতে বর্ষা মৌসুমে হাজার হাজার একর ফসলি জমি ও বসতবাড়ি তলিয়ে যেত। খালটি পুনঃখননের মাধ্যমে আড়াইহাজার পৌরসভাসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে। কৃষকরা উপকৃত হবেন।”

জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “সরকার খাল-বিল-নদী উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে। রামচন্দ্রী খাল খননের পর এর দুই পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ করা হবে। খাল যাতে পুনরায় দখল না হয়, সেজন্য স্থানীয় জনগণকে সজাগ থাকতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ।

উল্লেখ্য, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ রামচন্দ্রী খালটি খননের ফলে আড়াইহাজার পৌরসভা, সাতগ্রাম, উচিৎপুরা ও মাহমুদপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost