1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করা সম্ভব:সিফাত উদ্দিন 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ” শীর্ষক প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশ সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি. পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: সিফাত উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের উপপরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ আহাম্মদ কবির।

এছাড়া আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন, মোঃ রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া, মোঃ হুজ্জাতুল ইসলাম ও রিমা খাতুন। বিভিন্ন পরিবেশ বিষয়ক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় মতামত তুলে ধরেন।

প্রধান অতিথি সৈয়দ ফরহাদ হোসেন বলেন, “শিল্প-কারখানার বর্জ্য, নদী দখল ও বায়ু দূষণ রোধে মনিটরিং জোরদার করা হচ্ছে। শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা তৈরি করাও জরুরি। ইটিপি ছাড়া কোনো কারখানা চলতে দেওয়া হবে না। দূষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন বলেন, “শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করা সম্ভব।”

উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন ও শিল্প মালিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি চালু থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost