
নারায়ণগঞ্জ শহরের দেওভোগস্থ ২৬নং লক্ষ্মীনারায়ণ বালক ও ২৭নং লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের তিনতলা একটি কলামের আংশিক ভেঙে পড়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নজরে রাখার জন্য অভিভাবকরা স্কুলের সামনে অবস্থান করতে দেখা গেছে। এদিকে ভবনটি সংস্কার দাবি জানিয়েছেন প্রধান শিক্ষিকা নূরুন্নাহার ও কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার।
প্রধান শিক্ষিকা নূরুন্নাহার জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি শিফটে বিভক্ত রয়েছে। ২০১৫ সালের প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়, এতে তিন রুম বন্ধ করে দেয়া হয়। ২০২৪ সালে সিড়ি ছাদ থেকে ভেঙে পড়ে। স্কুলের কল্যাণ সমিতির সভাপতি দিদার খন্দকার সেই মেরামত করে দেন। এরপর ক্লাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পাশে একটি মন্দিরে ক্লাস করতে হয়েছে। যেকোন সময়ে ভবনটি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
“বিভিন্ন দপ্তরে স্কুলটি সংস্কারে অবগত করেছি। জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিস জানিয়েছি ২০১৬ সালে। এমপিকেও অবগত করা হয়েছে। কিন্তু বিষয়টি নিয়ে স্থায়ী সমাধান পাচ্ছিা না”, বলেন এ শিক্ষক।
দিদার খন্দকার বলেন, “গত ৩০ মার্চ তিন তলায় একটি কলাম আকস্মিকভাবে ভেঙে পড়ে। এতে যেকোন সময়ে ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা মহাপরিচালকসহ বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করেছি। অনেক দৌড়ে ডিসি অফিস থেকে বরাদ্দ পাওয়ার আশ্বাস দিলেও তা হয়নি।”
“কলাম ভেঙে পড়ায় শিক্ষার্থীরা ক্লাসে আসতে ভয় পাচ্ছে। আজকেও স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তারপরও ক্লাস চলমান রয়েছে। এমপি আবুল কালামের দৃষ্টি আকর্ষণ করছি। তার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যেন আবেদন জানানো হয়।”
Leave a Reply