1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৪৫ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৫ জন মাদক কারবারি গ্রেফতার

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস অভিযানিক দল ০২ এপ্রিল ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০০.৩০ ঘটিকা হতে ভোর ০৬.০০ ঘটিকা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন : আসামি-১) মোঃ ওমর ফারুক (৩০), পিতা- মোঃ নুর হোসেন, মাতা- মোসাঃ ফিরোজা বেগম, স্থায়ী সাং-মধ্য সোহাগপুর, থানা-নালিতাবাড়ী, জেলা -শেরপুর, বর্তমান সাং- রসুলবাগ (চা এর দোকানদার মানিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ২। বিজয় (২১), পিতা- মোস্তফা মিয়া, মাতা- খাদিজা বেগম, গ্রাম- শিমরাইল দক্ষিণপাড়া (বালুর মাঠ সংলগ্ন সাইফুল মিয়ার বাড়ির ২য় তলার ভাড়াটিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; ৩। মোঃ রিপন (৩৮), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা- আমেনা খাতুন, স্ত্রী-রুমা আক্তার, স্থায়ী সাং- মিজমিজি দক্ষিণ পাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৪। মোঃ সাগর ওরফে টেটু (২২), পিতা-মৃত বকুল মিয়া, মাতা- শিরিন আক্তার, সাং-নয়াআটি মুক্তিনগর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ৫। শাকিল @ টুন্ডা শাকিল (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম, স্থায়ী সাং- কালীগাঁও আটপাড়া, থানাঃ শ্রীনগর, জেলাঃ মুন্সিগঞ্জ, বর্তমান সাং-
শান্তিনগর (মনোয়ারা বেগমের বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ১৪৫ পুরিয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost