1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নাঃগঞ্জে অ্যাপেক্স ক্লাব এর নৈশভোজ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

নাঃগঞ্জে অ্যাপেক্স ক্লাব এর নৈশভোজ সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অ্যাপেক্স ক্লাব অফ ফতুল্লা জেলা – ১,ক্লাব নং: ইউ এর গ্র্যান্ড উদ্বোধনী ও নৈশভোজ সভা নং – ১ ও ইফতার, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯ রমজান (৯ মার্চ) সোমবার বাদ আছর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠের একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাপেক্স অভিজিৎ দাস ববি, এলজি ও পিএনপি, অ্যাপেক্স বাংলাদেশ এবং ভাইস চেয়ারম্যান, অ্যাপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাপেক্স রুহুল মঈন চৌধুরী,পিএনপি, অ্যাপেক্স বাংলাদেশ, অ্যাপেক্স মিজানুর রহমান খোকন গভর্নর, জেলা – ১, অ্যাপেক্স বাংলাদেশ,এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – অ্যাপেক্স হুমায়ুন কবির,অর্থ পরিচালক- অ্যাপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন,অ্যাপেক্স শরীফ উদ্দিন ভূঁইয়া,সিসিএসি-২০০, অ্যাপেক্স বাংলাদেশ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। এ সময় তারা প্রধান অতিথির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সাংগঠনিক ভাবে সংগঠনের আনুষ্ঠানিকতার বিভিন্ন পর্ব শেষে উপস্থিত অতিথিদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন ধরনের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন সেই সাথে ফতুল্লা থানা কমিটিতে ফেরদৌসী আক্তার রেহেনা’কে প্রসিডেন্ট পদে রেখে কমিটির অন্যান্য পদের নাম ঘোষণা করেন।ইফতারের আগ মুহূর্তে মোনাজাতের মাধ্যমে ইফতারি শুরু করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost