1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড এবং জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড এবং জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে গতকাল ০২ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সভা কক্ষে আইন-শৃংখলা ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

লালন সাঁই এর স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে কুষ্টিয়া জেলা পুলিশ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ডিউটি, পিকেট ডিউটি, মোবাইল তল্লাশি/ফুট পেট্রোল ডিউটি, পুলিশ কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং ডিউটি, আর্চওয়ে গেট ডিউটি, ট্রাফিক ডিউটি, সাদা পোশাকে ডিউটি, ডিবি পোশাকে ডিউটিসহ নানা প্রকার ডিউটিতে পর্যাপ্ত সংখ্যাক পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রধান অতিথি কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় লালন একাডেমী চত্ত্বরে স্মরণোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

পরক্ষনে, বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ কুষ্টিয়ার আয়োজনে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্য বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

এসময় আরোও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া এবং ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার ,সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ (ডিএসবি), ওসি-এমটি, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost