
ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত আনসার সদস্যদের দেখতে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন চট্টগ্রামের মানবিক জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
পরিদর্শনকালে তিনি আহত আনসার সদস্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতির খোঁজখবর নেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।পাশাপাশি আহত সদস্যদের চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালনরত এসব সাহসী সদস্যদের ত্যাগ ও কর্তব্যনিষ্ঠা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
Leave a Reply