• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হয়েছেন ৫৫ কর্মকর্তা, তালিকায় নারায়ণগঞ্জ সদরের সাদিয়া আক্তার এর নাম থাকায় আনন্দিত সদরের জনগণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ জন কর্মকর্তা।

এ বিষয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এসব কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের আদেশ জারি করা হবে।

এই তালিকায় রয়েছেন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মিজ সাদিয়া আক্তার (১৯১৫৫)। প্রজ্ঞাপন অনুযায়ী তাকেও এসিল্যান্ড পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।তবে তার বদলিতে নারায়ণগঞ্জ সদরের জনগণ অত্যন্ত খুশি হয়েছে বলে জানা যায়।এবং তারা আশাবাদী ভূমি সেবার মানোন্নয়নে নারায়ণগঞ্জ সদরে একজন নতুন দক্ষ, অভিজ্ঞ ও মানবিক এসিল্যান্ড পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত প্রশাসনিক পদায়ন প্রক্রিয়া। এসিল্যান্ড হিসেবে নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা