• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনীতে ল্যাপটপ হাতে আফসানা, দক্ষতার সনদে নতুন স্বপ্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ‘জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগ’-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা প্রমাণ করে প্রথম স্থান অর্জন করেছেন মোছা. আফসানা আক্তার।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা চাই নারায়ণগঞ্জের প্রতিটি তরুণ-তরুণী প্রযুক্তির মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলুক। ফ্রিল্যান্সিং শুধু আত্মকর্মসংস্থানের পথই নয়, এটি বৈদেশিক মুদ্রা অর্জনেরও বড় সুযোগ। সরকারের পাশাপাশি জেলা প্রশাসনও তরুণদের দক্ষতা উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

তিনি আরও বলেন, জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের এ কার্যক্রম তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করি প্রশিক্ষণপ্রাপ্তরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার গড়বে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, ২০ দিনের নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছে। এটিই তাদের নতুন পথচলার শুরু।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী মোছা. আফসানা আক্তার এর হাতে ল্যাপটপ তুলে দেওয়া।

ল্যাপটপ হাতে পেয়ে আবেগাপ্লুত আফসানা বলেন, এই ল্যাপটপ আমার জন্য শুধু একটি যন্ত্র নয়, এটি আমার স্বপ্ন পূরণের হাতিয়ার। ফ্রিল্যান্সিং করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চাই।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারায়ণগঞ্জ সদরের তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা