• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

১২জন গুণী লেখকের কবিতা নিয়ে সাব্বির আহমেদ সেন্টু সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ” আলো-আঁধারের কাব্য’ গ্রন্থের প্রকাশনা উৎসব ২০২৬ অনুষ্ঠিত।

১২ সেপ্টেম্বর, শনিবার, বিকেল ৩টায় ধ্রুব সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. দিদারুল আলম । অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন- অধ্যাপক ড. ফজলুল হক রুমন রেজা অধ্যক্ষ, নারায়ণগঞ্জ কলেজ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – মু. জালাল উদ্দিন নলুয়া- কবি ও নাট্যকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড.জেবউনেছা – লোক প্রশাসন বিভাগ, জাবি,
আতিক রহমান- কবি ও গবেষক, ফরিদ আহমেদ রবি- কলামিষ্ট ও গবেষক, কাজী ইমাম রত্ন- কবি ও সংগঠক, এ্যাড. শাহানাজ জামান- উপদেষ্টা, ধ্রুব সাহিত্য পরিষদ।

স্বাগত বক্তব্য রাখেন, সাব্বির আহমেদ সেন্টু – প্রতিষ্ঠাতা, ধ্রুব সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, এ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম- সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবরের পাতা।

কব্যগ্রন্থটিতে কবি সাব্বির আহমেদ সেন্টু, কবি মো: আমির হোসেন,কবি চঞ্চল মেহমুদ কাশেম,কবি এস,এ, শামীম, কবি নজরুল ইসলাম শান্ত,কবি প্রিন্স এডওয়ার্ড, কবি শাহানা মান্নান বুলবুল,কবি বশির আহমেদ তুষার, কবি মো: মামুন হোসেন, কবি এম তাজিমুল ইসলাম,কবি রবি মিয়াজী,কবি শামীমা হক মৌসুমীর কবিতা প্রকাশ পায়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাহিত্যকে জাগ্রত রাখতে আমাদের সাহিত্য চর্চার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। সেই সাথে পাঠ অভ্যাস গড়ে তুলতে হবে। এবং নতুন নতুন লেখকদের বের করে নিয়ে আসতে হবে।
এ সময় স্বরচিত কবিতা পাঠ করেন, জহিরুল ইসলাম মিন্টু, শুক্কুর মাহমুদ জুয়েল, তাজুল ইসলাম, এস,এ,বিপ্লব, কাউছার আক্তার পান্না,স্মৃতি রাণীদে,ঈশিতা দাস,লুৎফা জালাল,রওশন আরা, নাজমুল হাসান,দৈয়দ আলভীর আহমেদ তাসিনসহ প্রমূখ।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী রোকসানা সামিয়া ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা