• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮১ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সাথে মতবিনিময় করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। ৯ সেপ্টেম্বর-২০২৬ ইং, বুধবার দুপুর ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে, বন্দরে সম্প্রতি ২৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা ও ২২ নং ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকান্ডসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোরগ্যাংয়ের তান্ডব ও মাদকের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং এসকল ব্যাপারে দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন জানানো হয়৷ এসময় পুলিশ সুপার নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহ-সভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস নেতা আলতাফ হুসাইন, এডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ, আকিব হোসাইন রাকিব, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা