• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ৬০ নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।

সম্প্রতি বিদ্যালয়টিতে পাঠাগারটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নিয়মিত বই পড়ার আগ্রহ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রমটি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে। এর মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের হাতে বই তুলে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা