• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে অসহায় পরিবারের পাশে ইউএনও এস এম ফয়েজউদ্দিন, খাদ্য সামগ্রী প্রদান ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বিবি রোডে হকারদের শেষ সতর্কবার্তা:যানজট ও হকারমুক্ত করতে সমন্বিত কঠোর অভিযান শুরু হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইলো পরিদর্শনে খাদ্যমন্ত্রী আফরোজা খানম “শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভা অনুষ্ঠিত এসপি অফিস থেকে চানমারী পর্যন্ত লিংক রোডে ফের পরিচ্ছন্নতা অভিযান: ময়লা ফেললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম উদ্বোধন দীর্ঘ ৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর মহা আয়োজন: ৭০ স্কুলের ৫৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি

নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯২ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি দপ্তরের কার্যক্রম ও জনসেবা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় “A Day in a Office” কর্মসূচির আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসে শিক্ষা সফর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রাণিসম্পদ অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ অফিসের দৈনন্দিন কার্যক্রম, গবাদি পশুর চিকিৎসা, টিকাদান, কৃত্রিম প্রজনন, খামার পরামর্শ ও নিরাপদ মাংস-দুধ উৎপাদন সংক্রান্ত সেবা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এছাড়া শিক্ষার্থীরা সরাসরি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করে এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন,
একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না। সরকার কীভাবে জনগণকে সেবা দিচ্ছে, তা নিজ চোখে দেখা এবং বোঝাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রাণিসম্পদ খাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মাঝে এই সেবা সম্পর্কে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে তারা খামার ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহী হবে।

তিনি আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সরকারি সেবা ও দায়িত্বশীলতা সম্পর্কে জানুক। এতে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সরকারি-বেসরকারি সকল কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নিরাপদ প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীরা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে অত্যন্ত শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক বলে অভিহিত করে।

উপজেলা প্রশাসন জানায়, ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরে “A Day in a Office” কর্মসূচি পরিচালনা করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রশাসনের কাজের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা