• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার-শিশু পার্কের ভিত্তিপ্রস্তর ও পুলিশ সুপার কাপ ফাইনাল অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৩ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মেধা, দেশপ্রেম ও খেলাধুলার সমন্বয়ে বর্ণাঢ্য আয়োজনে মুখর ছিল নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণ। আজ বৃহস্পতিবার ২০-৮-২৬ ইং স্কুলে একই দিনে ২০২৬ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন শহিদ মিনার ও আধুনিক শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। মেধাবীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন:
আজকের এই সাফল্য শুধু তোমাদের একার নয়, এটি তোমাদের শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয়ের সম্মিলিত পরিশ্রমের ফসল। মেধার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। পুলিশ বিভাগ সবসময় শিক্ষা ও সংস্কৃতির পাশে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের সুস্থ মানসিক বিকাশ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিদ্যালয়ে শহিদ মিনার ও শিশু পার্ক অপরিহার্য। এরই অংশ হিসেবে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিতব্য নতুন শহিদ মিনার এবং আধুনিক শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। জমজমাট পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নবম শ্রেণি ট্রাইবেকারে ৩-১ গোলে দশম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পুলিশ সুপার বলেন:
খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণ শেখায়। মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলার মাঠই হতে পারে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল মেধা ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া চর্চায় যে ভূমিকা রাখছে তা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠান শেষে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পুলিশ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা