• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
Headline
তিন সন্তান নিয়ে অটোরিকশার হ্যান্ডেলে ইয়াসমিন, পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত কৃষকের কাছে নির্ধারিত সময়ে সার পৌঁছাতে হবে – ডিসি রায়হান কবির নজরুল বর্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় “বিদ্রোহী চেতনায় জাগ্রত হোক নতুন প্রজন্ম”: ইউএনও ফয়েজ উদ্দিন স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি শুভ চন্দ্র দাস হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি: হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার অটোরিকশা নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে: যোগাযোগ মন্ত্রী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা নারায়ণগঞ্জ সদরে শিক্ষার্থীদের প্রাণিসম্পদ সেবা সম্পর্কে ধারণা বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

জুলাই আন্দোলনে শহিদ পরিবারের একজন সদস্যের স্বাবলম্বী হওয়ার পথে সহযোগিতা করলেন প্রশাসন। আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সেলিনা বেগমকে সোমবার সকালে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন প্রদান করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন।

সেলিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপার ডাকঘর এলাকার নিমাইগাশারী গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। পিতা মৃত মজিবর রহমান, মাতা হাসি বেগম। তার গেজেট নম্বর ৫০৬ এমএইচ ২৫৮২।

সম্প্রতি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বর্তমানে চরম আর্থিক কষ্টে দিনযাপন করছেন। সংসারের ব্যয় নির্বাহ এবং আত্মকর্মসংস্থানের জন্য একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে সেলাই কাজের মাধ্যমে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে। সেলিনা বেগমের মতো যারা আত্মনির্ভরশীল হতে চান, তাদেরকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে সহায়তা করাই আমাদের লক্ষ্য। এই সেলাই মেশিনের মাধ্যমে তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সেলিনা বেগম বলেন, এই মেশিন দিয়ে কাজ করে এখন থেকে পরিবারের খরচ চালাতে পারব। প্রশাসনের এই সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানায়, জুলাই শহিদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাবলম্বী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা