• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে : ডিসি মো :রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নৌপরিবহন খাতের পরিকল্পনা ও নীতি নির্ধারণে সহায়তার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আয়োজিত “নৌযান শুমারি ২০২৬” উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, উপপরিচালক পরিসংখ্যান বিভাগ ওবায়দুর রহমান, উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সমবায় কর্মকর্তা আবু জাফর, বিআইডব্লিউটিএ কর্মকর্তা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, শুমারির আওতায় সমুদ্র, নদী, অভ্যন্তরীণ জলসীমা এবং রিসোর্টসমূহে পরিচালিত সব ইঞ্জিনচালিত নৌযান অন্তর্ভুক্ত হবে। কিছু নৌযান শুধু বর্ষাকালে চলে, কিছু সারা বছর চলে এবং রিসোর্টগুলোতে ভাড়াভিত্তিক নৌযানও রয়েছে। প্রথমবারের মতো এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকরা বলছেন, এই তথ্য ভবিষ্যতে নৌপরিবহন খাতে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী জেলায় ঘাটভিত্তিক নৌযানের সংখ্যা ৩,১২৩টি। থানাভিত্তিক নৌযান ৮২টি। সব মিলিয়ে জেলায় মোট নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২০৫টি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নৌযান শুমারি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সংশ্লিষ্ট সবাইকে শুমারি কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নৌযানের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকার নৌযানের মালিক, শ্রমিক ও নৌপরিবহন সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

সভায় অংশীজনরা শুমারি সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহে সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা