নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর প্রচার ও প্রচারণা সম্পাদক ফটো সাংবাদিক মোঃ ওয়ারদে রহমান'র পিতা মরহুম মজিবুর রহমান'র ১৭তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ও-ই দোয়া মাহফিলে মরহুম মজিবুর রহমান সহ প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনা সহ অসুস্থ সাংবাদিকদের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
শুক্রবার (৩১ জুলাই) বাদ মাগরিব নগরীর চাষাঢ়াস্থ নবাব সলিমুল্লাহ রোড আবেদীন ভীলায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সার্বিক তত্বাবধানে ও-ই সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক কাজী আনিসুল হক হীরা, সাংবাদিক মোজাম্মেল হোসেন লিটন, সাংবাদিক আবুল কালাম আজাদ, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক সোনিয়া দেওয়ান প্রীতি,সাংবাদিক সুজন, সাংবাদিক হাজী আব্দুল মোতালেব, উজ্জ্বল ও রাতুল প্রমূখ।
এ সময় দোয়া'র মোনাজাত পাঠ করেন সাংবাদিক এইচ,এম, সেকান্দার মাস্টার।
উল্লেখ্য, ২০০৯ সালের ৩০ জুলাই মজিবুর রহমান বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুকালে এক মেয়ে এবং দুই ছেলে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।