• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৯ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন। শনিবার (১ আগস্ট) সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন জানায়,নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সবুজায়ন বৃদ্ধি একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা