• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৬ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আগামীকাল ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বনিক সমিতির প্রতিষ্ঠাতা ও মৃত্যুকালীন পর্যন্ত সভাপতি এম গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যুবার্ষিকী |

আগামীকাল ২৬ জুলাই রবিবার নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক ঐতিহ্যবাহী নারায়ণঞ্জ বণিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রয়াত লাল মিয়ার ৩৯ তম মৃত্যুবার্ষিকী যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন করা হবে বলে জানিয়েছেন মরহুমের পারিবার।
প্রতি বছরের ন্যায় পাইকপাড়া বড় কবর স্থানে অবস্থিত মরহুমের কবর জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচীর আরম্ভ হবে। কোরান খতম এবং বিভিন্ন মসজিদে দোয়ায় মাধ্যমে এই দিনে প্রতিবছরের মতো মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হবে।

বিগত ১৯৮৭ সালের ২৬ শে জুলাই এই বরেণ্য ব্যক্তিত্ব ইহকালের মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান ।
তিনি ১৯১৫ সালে নাসিক ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া বড়বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ
করেন।

মৃত্যু কালীন সময়ে তিনি স্ত্রী ও চার পুত্র এবং ৫ কন্যা সন্তান রেখে যান | তার বড় কন্যা লন্ডনের বাংলাদেশ সোনালী ব্যাংকের ইনচার্জ হিসেবে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন এবং তার মেজ কন্যা সুফিয়া রহমান লন্ডনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্রশিল্পী হিসেবে এখনো কর্মজীবন অব্যাহত রেখেছেন | মরহুমের দ্বিতীয় পুত্র এম আর হায়দার রানা নারায়ণগঞ্জের নাট্য ও সংস্কৃতিক অঙ্গনে এবং সংবাদপত্র মাধ্যমের একজন সুপরিচিতমুখ | সাংবাদিক রানা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও মরহুম লাল মিয়া নারায়ণগঞ্জের অন্যতম দৈনিক পত্রিকা দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ও দৈনিক বিজয়ের সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর ফুপা এবং দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এসএম ইমদাদুল হক মিলনের নানা | মরহুমের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা