• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষ্যে আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় গ্রন্থাগার প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম। ‘জুলাইয়ের চেতনা ও নতুন বাংলাদেশ’ বিষয়কে কেন্দ্র করে ক, খ ও গ এই তিনটি বয়সভিত্তিক গ্রুপে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, ছাত্র-জনতার ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের চিত্র। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতেই এই আয়োজন।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এসএম জহুরুল ইসলাম বলেন, বইপড়ার পাশাপাশি শিল্প-সংস্কৃতির মাধ্যমে ইতিহাস চর্চা করলে তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।

প্রতিযোগিতা ঘিরে অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিজয়ী চিত্রগুলো দিবসব্যাপী গ্রন্থাগারে প্রদর্শনের জন্য রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা