• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর মামলা দ্রুত নিষ্পত্তি ও মাদক-সন্ত্রাস প্রতিরোধে জোর তাগিদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঞ্চল্যকর মামলার দ্রুত বিচার, সড়ক দুর্ঘটনায় হতাহতের নির্ভুল পরিসংখ্যান প্রস্তুত এবং নারী-শিশু পাচার, যৌতুক ও মাদক প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আশা কি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ বিভিন্ন কমিটির ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও উপসচিব নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, আনসার, বিজিবি, জেলা আইনজীবী সমিতি, ট্রাফিক বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিগন।

সভায় জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন লোমহর্ষক মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপ্রয়োজনীয় বিলম্ব পরিহার এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের নির্ভুল তালিকা প্রস্তুত, সংশ্লিষ্ট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

সভায় নারী ও শিশু নির্যাতন, পাচার ও যৌতুক প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত হয়।

সভায় অবৈধ মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ, পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদক মামলার কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের ১০ গজের মধ্যে সিগারেট বিক্রি বন্ধ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং নৌপথে নিরাপত্তা জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভার সার্বিক আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের চাঞ্চল্যকর ঘটনা প্রতিরোধে সবাইকে অধিক সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা