• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

ডুবুরি সাদিক’র জানাজা সম্পন্ন, নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত করা হবে মরাদেহ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

১৬ জুলাই ২০২৬ নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে শীতলক্ষ্ম্যা নদীতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন হয়েছে। ১৭ জুলাই ২০২৬ বেলা ১১:০০ ঘটিকায় নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন প্রাঙ্গনে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপাঃ ও মেইনঃ) লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস), উপপরিচালক (অপাঃ ও মেইনঃ) মোঃ মামুনুর রশিদসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

জানাজা অনুষ্ঠানের আগে নিহত ডুবুরি সাদিক-এর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন পরিচালক। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। প্রয়াত ডুবুরির পিতা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা সাদিক-এর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা ও দোয়ার আবেদন জানান।
জানাজা শেষে ফায়ার সার্ভিসের সদস্যগণ সাদিক’র লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দির উদ্দেশে যাত্রা শুরু করে। শিশুকালে বেড়ে ওঠা নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত করা হবে প্রয়াত ডুবুরি সাদিক’র মরদেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা