• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে দিনব্যাপী ত্রাণ বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আজ চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে মন্ত্রী প্রথমে নগরীর পতেঙ্গা মাইঝপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুল প্রাঙ্গণ এবং পতেঙ্গা হাদীপাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর তিনি দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে চন্দনাইশের দোহাজারী ও আংশিক সাতকানিয়া এলাকা পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

দুপুরে মন্ত্রী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিদর্শন করেন। ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন। পরে তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখেন এবং নলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

দিনের শেষ পর্যায়ে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন গ্রামে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে তার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রশাসন সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানি নামা শুরু করলেও এখনো অনেক পরিবার পানিবন্দি রয়েছে। তাদের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা