• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস ২০২৬

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের মহান শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও স্মরণে আজ (১৬ জুলাই) সারাদেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান জুলাই শহিদদের আত্মত্যাগের স্মৃতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দিবসের কর্মসূচির সূচনা হয় সকাল ৬টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। মহান জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরও পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ মনিরুজ্জামান, চট্টগ্রামের পুলিশ সুপার  মোঃ মাসুদ আলম, বিপিএম। এছাড়াও গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ রেলওয়ে এবং বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই শহিদ পরিবারের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রিয়জনদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জুলাই শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা ও আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, পুলিশ সুপার  মোঃ মাসুদ আলম, বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, এর গভীর তাৎপর্য এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই শহিদদের অনন্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মহান শহিদদের রক্তে রচিত এই ইতিহাস নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর চট্টলার প্রথম শহিদ ওয়াসিম আকরাম-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহিদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি (চট্টগ্রাম-৯)। এ সময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বিশেষ মোনাজাতের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জেলা প্রশাসন, চট্টগ্রামের আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহান জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা