• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

মাদক নিয়ন্ত্রণে কঠোর সরকার,নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম অব্যাহত : ডিসি মো : রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মাদকের বিস্তার রোধে সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে। জাতীয় সংসদে সম্প্রতি ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার মধ্য দিয়ে এই বার্তাই স্পষ্ট হয়েছে। নতুন আইনে সাইবার স্পেস ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ ও আর্থিক লেনদেনের মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

একই সঙ্গে প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে দেশের প্রতিটি থানায় মাদক-সংক্রান্ত মামলা তদারকির জন্য পৃথক সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রায়হান কবির এক সাক্ষাৎকার জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী, গত জুন মাসে নারায়ণগঞ্জ জেলায় ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মাদক সেবনকারী, ক্রেতা ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের কারাদণ্ড, জরিমানা এবং নিয়মিত মামলা দেওয়া হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য বেচাকেনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও অন্যান্য যৌথ বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মাদকমুক্ত সমাজ গঠনে সকল নাগরিককে প্রশাসনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।এবং এই মাদক হচ্ছে সমস্ত অপরাধের মূল । এই মাদক নির্মূল করতে পারলে সমাজের প্রতিটা অপরাধ কমে আসবে বলে আমি মনে করি। পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা