• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

ভূমি সেবায় হয়রানি ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতে ডিসি রায়হান কবির এর আকস্মিক পরিদর্শন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির আজ বৃহস্পতিবার আকস্মিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখা ও রাজস্ব মুন্সিখানা শাখা পরিদর্শন করেছেন।

৯ জুলাই সকালে এ পরিদর্শনকালে তিনি সরাসরি সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা জানতে চান।

পরিদর্শনের সময় অফিস প্রাঙ্গণে কোনো প্রকার দালাল সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করতে তিনি উপস্থিত বিভিন্ন ব্যক্তির কাগজপত্র যাচাই করেন। সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হয়রানির কোনো অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, “জনগণের সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। কোনো প্রকার হয়রানি, দালালী কিংবা দুর্নীতির প্রমাণ পেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা জনগণকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবেন। সেবা প্রত্যাশীরা যাতে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

আকস্মিক এ পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক [রাজস্ব], অতিরিক্ত জেলা প্রশাসক [সার্বিক], ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসকের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সেবা প্রত্যাশীরা। তাদের মতে, নিয়মিত এ ধরনের পরিদর্শন ভূমি ও রাজস্ব সংক্রান্ত সেবায় দালাল ও দুর্নীতির দৌরাত্ম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা